× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সংলাপ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ রোববার বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা বৈঠক তিনি এসব কথা বলেন।নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

রোববার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে এক বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ আহ্বান জানান। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ তথ্য জানিয়েছেন। বিকেলে সাড়ে চারটায় বঙ্গভবনে বৈঠকটি শুরু হয়।

বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং বলেছেন, প্রয়োজনে আবারো আমাদের ডাকবেন। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ওই সংলাপে অংশ নিয়ে‌ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

খালেদা জিয়া ছাড়াও উপ‌স্থিত ছি‌লেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..