× Banner
সর্বশেষ
ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননজুড়ে ইসরাইলের বোমা হামলা-নিহত আরও ১০৫

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
লেবাননজুড়ে ইসরাইলের বোমা হামলা-নিহত আরও ১০৫

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে থেমে নেই ইসরাইলি আগ্রাসন। রোববার দিনভর বিমান হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে  এ সব তথ্য জানিয়েছেন ।

বলা হয়েছে, রোববার দিনভর লেবাননজুড়ে বিমান হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয় একের পর এক আবাসিক ভবন। হামলায় এদিন শতাধিক মানুষ নিহত হন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

রোববার ইয়েমেনের হোদেইদাহ বন্দরেও বিমান হামলা চালায় ইসরাইল। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিদে অবস্থান লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। এ ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন।

সম্প্রতি ইসরাইল ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। যদিও, ইসরাইলি হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশ করেনি হুতি।

ইরান সমর্থিত হুতিরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মানদেব প্রণালিতে ইসরাইল ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই জবাব দিচ্ছে।

এদিকে, লেবাননে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর পাশাপাশি ইরানের আইআরজিসির কুদস ফোর্স শাখার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এই হত্যার কঠিন জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি।

এর মধ্যেই নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলে হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি। আর তাই ইরান সমর্থিত বাহিনীগুলোর যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..