× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

লেগুনা চলবে না রাজধানীতে, নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামানো যাবে না বাস: ডিএমপি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ১২১টি বাস স্টপেজের স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্টপেজ ছাড়া কোথাও বাস থামানো যাবে না।  বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন- সড়কের বর্তমান যে দূরবস্থা তা একদিনে তৈরি হয়নি। এটা অনেকদিনের অনিয়মের ফসল। মানুষ অনিয়মকে এখন নিয়মে পরিণত করেছে। তাই সেপ্টেম্বর মাসজুড়ে বিশেষ ট্র্যাফিক সচেতনতা কার্যক্রম ঘোষণা করেছে ডিএমপি।

হেলমেট ছাড়া কোনও রাইডারকে তেল পাম্পে তেল না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন-সেপ্টেম্বর মাসজুড়ে ৩২২ জন স্কাউট সদস্য রাজধানীর বিভিন্ন মোড়ে ট্র্যাফিক সচেতনতার কাজ করবে। যেখানে-সেখানে গাড়ি পার্কিং, হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না।

কমিশনার আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি পথচারীদের উদ্দেশ্যে বলেন- আপনার ফুটওভারব্রিজ অথবা জেব্রা ক্রসিং ব্যবহার করবেন।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন- কোনও ব্যক্তি বা তার অবস্থান বিবেচনা করবেন না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..