× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

লুঙ্গি দিতে দেরি হওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

বগুড়া প্রতিনিধিঃ জেলার গাবতলীতে গোসলের জন্য নতুন লুঙ্গী দিতে দেরি হওয়ায় রুবি বেগম (২৫) বেগম নামের এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামাবাসী ঘাতক স্বামী ফুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, গত ৮বছর পূর্বে গোয়ালপাড়ার আব্দুর রশিদ প্রামানিকের কন্যা রুবি ঋাতুনের সঙ্গে একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র ফুল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে সাংসারিক কলহ বিবাদ চলতে থাকে। বিয়ের পর থেকেই ফুল মিয়া যৌতুকের দাবিসহ নানা কারণে মাঝে মধ্যেই স্ত্রীকে মারপিট করতো। এছাড়া ইতিমধ্যে ফুল মিয়া জুয়া খেলে বেশকিছুু জমি বিক্রি করেছে।

এই জমির দলিল করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবির্তক চলতে থাকে। এক পর্যায়ে আজ সোমবার সকালে গোসলের জন্য লুঙ্গি দিতে দেরী হওয়ায় ফুল মিয়া ক্ষিপ্ত হয়ে ঘরের ভিতরে থাকা ধারালো বটি দিয়ে স্ত্রী রুবি খাতুনের পিঠে ও মাথায় কোপ দেয়। এসময় রুবি মাটিতে লুটে পড়লে তখন লাঠি দিয়ে পিটাতে থাকে ফুল মিয়া। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবির।

এ ঘটনায় রুবির ৭ বছর বয়সী একমাত্র পুত্র রুহুল আমীনের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ঘাতক ফুল মিয়াকে পালানোর সময় আটক করে। খবর পেয়ে র‌্যাব ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ফুল মিয়াকে আটক করে ও পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এসআই লাল মিয়া জানান, রুবিকে ধারালো বটি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবুও ঘটনাটি খতিয়ে দেখছি। গ্রামবাসী জানায়, ঘাতক ফুল মিয়া একজন জুয়াড়ু এবং মাদকাসক্ত ব্যক্তি।

গাবতলী মডেল থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, আটক ফুল মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..