× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

লিবিয়া থেকে ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশির প্রত্যাবাসন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

লিবিয়ার ত্রিপোলি হতে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ ভোর পাঁচটায় Buraq Air (UZ 0222) এর চাটার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিক ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এসময় IOM-এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী উপহার দেয়া হয়।

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টায় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এর ধারাবহিকতায় আগামী ২৯ নভেম্বর ২০২৩ এবং ০৫ ডিসেম্বর ২০২৩ তারিখে আরো ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশী নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..