× Banner
সর্বশেষ
ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হজরত আলী (৩৫)। তিনি উপজেলার বঙ্গেরবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন জানান, বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। পথে দহগ্রাম সীমান্তের ওপারে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ২২ বিএসএফ ব্যাটালিয়নের অমর ক্যাম্পের জওয়ানরা। এতে হজরত ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তবে অপর বাংলাদেশিরা পালিয়ে দেশে চলে আসেন।

সকালে ঘটনাস্থল থেকে হজরতের লাশ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী বলেন, ‘আমি ঘটনাস্থলের পথে রয়েছি। তাই আরো পরে বিস্তারিত জানাতে পারব।’


এ ক্যটাগরির আরো খবর..