× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

লালমনিরহাটে বাস উল্টে নিহত এক

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ   লালমনিরহাট জেলার সদর উপজেলায় নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে বাচ্চু মিয়া (৪২) নামে এক জন যাত্রী নিহত হয়েছেন। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার দুপুরের দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রাম জেলার বসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমনিরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল ফরিদ জানান,‘ বাসটি রাস্তা থেকে অপসারন করতে রাত পর্যন্ত সময় লাগবে।’

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরের দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহি আল-ওয়াসী জান্নাত নামের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া মারা যান ও ২০ জন যাত্রী গুরুতর আহত হন।

তিনি আরও জানান, লালমনিরহাট ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..