যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও অর্পন মানব কল্যান সংস্থার উদ্যোগে আজ সকাল ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গত ৮ জানুয়ারি সকালে বাসা থেকে কাজের উদ্দেশে বের হয়ে যশোর সদর উপজেলার হালসা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন তৃতীয় লিঙ্গের লাভলী। এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ হত্যা পরিকল্পনাকারী ও ঘাতক চারজনকে অস্ত্র-গুলিসহ আটক করেছে। আটককৃতদের দ্রুত বিচার দাবিতে আজ নিলু হিজড়ার নেতৃত্বে যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা ও সাতক্ষীরার তৃতীয় লিঙ্গের দুই শতাধিক সদস্য মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে তারা লাভলী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে তারা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্মারকলিপি প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।