লাগাদার ৭২ ঘণ্টা কাজ করলেন শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক: নায়িকা শ্রদ্ধা কাপুর টানা ৭২ ঘণ্টা কাজ করেছেন। একসঙ্গে ‘বাঘি’ এবং ‘রক অন টু’-এই দুটি ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। ব্যাংককে এখন চলছে ‘বাঘি’ ছবির শ্যুটিং।
আবার তার মধ্যেই একটি ব্র্যান্ডের প্রচারের জন্য তার সংবদা সম্মেলনও করার কথা ছিল। সে জন্য ব্যাংককে সারা রাত শ্যুটিং করে মুম্বাইয়ের বিমান ধরেন তিনি।

শ্রদ্ধা কাপুরের মুখপাত্র জানান, ব্র্যান্ড কমিটমেন্ট ছিল। তাই কয়েক ঘণ্টার জন্য মুম্বাই গিয়েছিলেন শ্রদ্ধা। মুম্বাইতে ব্র্যান্ডের জন্য সাংবাদিক সম্মেলন সেরেই ফের ব্যাঙ্ককের বিমান ধরেন তিনি। আসলে তার জন্য ছবির কাজ থেমে থাকুক তা একেবারেই চাননি তিনি। তাই ৭২ ঘণ্টা দৌড়ঝাপ আর কাজের মধ্যেই থাকতে হয়েছে শ্রদ্ধাকে।

শ্রদ্ধার ‘বাঘি’ এবং ‘রক অন টু’ ছবি দুটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।