× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভারত প্রতিনিধি

লাউড স্পিকার আজান বাজানো মৌলিক অধিকার নয়: এলাহাবাদ হাইকোর্ট

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২
লাউড স্পিকার আজান

উত্তরপ্রদেশের বদায়ু জেলার এক মসজিদ আজানের সময় লাউডস্পিকার ব্যবহার করতে চেয়ে প্রশাসনে আবেদন জানিয়েছিল। কিন্তু মহকুমাশাসক অনুমতি না দেওয়ার মৌলিক অধিকারের দাবিতে হাইকোর্টে আবেদন জানায় মসজিদ কতৃপক্ষ। সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং লাউড স্পিকার আজান বাজানো মৌলিক অধিকার নয় জানিয়েছে ইলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আজ শুক্রবার এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার সংবিধানের মৌলিক অধিকার নয়।

উত্তরপ্রদেশ সরকার রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার বাজাতে প্রশাসনিক অনুমতি নেওয়া ‘বাধ্যতামূলক’ করেছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, কোনও অবস্থাতেই যেন লাউডস্পিকারের শব্দ ওই সংশ্লিষ্ট ধর্মস্থানের বাইরে না যায়,তা নিশ্চিত করতে হবে। তারপরেই লাউড স্পিকারে আজান বাজানোর অনুমতি চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিল বদায়ুর এক মসজিদ।


এ ক্যটাগরির আরো খবর..