× Banner
সর্বশেষ
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার

লস্কর এর দুই সদস্য নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠি লস্কর ই তৈয়বার দুই সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার সকালে, রাজ্যের হান্দওয়ারা শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন থেকে ৪ জন জঙ্গি ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে পুলিশ সকালে অভিযান চালায়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে বললে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে নিহত হয় দুই জঙ্গি।

এছাড়াও, বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..