× Banner
সর্বশেষ
বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

ডেস্ক

লরিয়েন্তের সঙ্গে ড্র করেছে মার্শেই, হতাশ মোনাকো

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
ligue 1

লরিয়েন্তের সঙ্গে গোল শুন্য ড্র করে আপনাআপনি চ্যাম্পিয়ন্স লিগে খেলার প্রতিদ্বন্দ্বিতা থেকে কিছুটা ছিটকে পড়েছে মার্শেই। রোববার অনুষ্ঠিত লিগ ওয়ানের আরেক ম্যাচে ফ্রেঞ্চ কাপের ফাইনালিস্ট নতেঁর বিপক্ষে দুই গোলের লিড নিয়েও ড্রয়ের হাতাশা নিয়ে মাঠ ছেড়েছে মোনাকো।

প্রথমার্ধে চেঙ্গিজ আন্দেরের দারুন একটি প্রচেস্টা  লরিয়েন্তের গোল রক্ষক ভিটো মানোন প্রতিহত করার পর গোলের আর ভালো কোন সুযোগ আর সৃস্টি করতে পারেনি মার্শেই। ফলে নিজ মাঠে  টানা আট ম্যাচে জয়ের ধারা থেমে গেল দলটির। খেলা শেষে মার্শেই’র মিডফিল্ডার গুয়েনডোজি প্রাইম ভিডিওকে বলেন,‘এটি হাতাশার বিষয়। ম্যাচটি আমাদের নিয়ন্ত্রনেই ছিল। কিন্তু দলের মধ্যে কিছুটা ঘাটতি ছিল।’

মার্শেই’র সাবেক স্ট্রাইকার বাম্বা ডিয়েং সাবেক ক্লাবের বিরুদ্ধে গোল করার দ্বারপ্রান্তে প্রায় পৌঁছেই গিয়েছিলেন। কিন্তু তাকে প্রতিহত করেন পাউ লোপেজ। ফলে তালিকার দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে  দুই পয়েন্টে পিছিয়ে থাকতে বাধ্য হলো ইগর টিউডরের শিষ্যরা।

গুয়েনডোজি বলেন,‘ এখানে কোন চাপ ছিল না। এখনো অনেকগুলো ম্যাচ বাকী আছে।’ এই ড্রয়ে মোনাকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগও হাতছাড়া করলো মার্শেই। কারণ এর আগে অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে নতেঁর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মোনাকো। নতেঁর মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২১ মিনিটে গোল করে মোনাকোকে এগিয়ে দেন অ্যাক্সেল ডিসাসি। ৩০ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার এলিয়ট মাতাজোর গোলে দ্বিগুন ব্যবধানে এগিয়ে যায় মোনাকো।

অবশ্য বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে মিশরীয় আন্তর্জাতিক মোস্তফা মোহাম্মদ স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধের পর ৭৮ মিনিটে অপর গোলটিও পরিশোধ করে দেন সতীর্থ বদলী খেলোয়াড় লুডোভিচ ব্লাস। ফলে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। রোববার অনুষ্ঠিত লিগ ওয়ানের অন্য ম্যাচে লিয়ঁ ৩-১ গোলে রেনে, অক্সেরে ৩-০ গোলে আজাচ্চিও, তুলুস ২-১ গোলে মন্টপিলার এবং ক্লেরমন্ট ২-০ গোলে ট্রয়েসের বিপক্ষে জয়লাভ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..