× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন ডি সিলভা

admin
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ হঠাৎ করেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন অরবিন্দ ডি সিলভা।  গত বছরের মার্চে এসএলসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন দেশটির কিংবদন্তি এই ব্যাটসম্যান। তবে দায়িত্ব নেওয়ার ১৩ মাসের মাথায়ই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার। ডি সিলভার পদত্যাগ নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রেসিডেন্ট থিলান সামাথিপালা জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডি সিলভা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেওয়ার জন্যই ক্রিকেট কমিটির পদ ছেড়েছেন তিনি।’ তবে ক্রিকেটের বিভিন্ন কাজে তাঁর অবদানের কথাও স্বীকার করেন বোর্ড সভাপতি।

২০০৩ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ ডি সিলভা। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডি সিলভা এর আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ১৯ বছরের ক্যারিয়ারে ৯৩টি টেস্ট ও ৩০৮টি ওয়ানডে খেলেছেন ডি সিলভা। ১৯৯৬ সালের বিশ্বকাপ ফাইনালে তার ১০৭ রানের ইনিংসটিই শ্রীলঙ্কাকে শিরোপা এনে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..