লক্ষ্মীপুরে ৩ দিন ধরে কিশোর নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হৃদয় নামে ১৩ বছরের এক কিশোর ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৭ নভেম্বর সোমবার রাত ৮টায় চন্দ্রগঞ্জ ইউপির আমানীলক্ষ্মীপুর গ্রাম থেকে ছেলেটি নিখোঁজ হয়। হৃদয় ওই গ্রামের মো. হানিফের ছেলে। এ ব্যাপারে নিখোঁজ কিশোর হৃদয়ের বাবা মো. হানিফ চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী নং-৩৩১, তাং-০৮/১১/২০১৬ইং।
নিখোঁজ কিশোরের বাবা মো. হানিফ জানান, সোমবার রাত ৮টার দিকে তার ছোট ছেলে হৃদয় মাছ শিকারের জন্য ঘর থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়িতে ফিরেনি হৃদয়। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া পরদিন মঙ্গলবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন তিনি।
নিখোঁজ ছেলেটির কেউ সন্ধান ফেলে চন্দ্রগঞ্জ থানায় অবহিত করার জন্য অনুরোধ করেছেন তার বাবা মো. হানিফ।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।