× Banner
সর্বশেষ
“কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

এবারেও লক্ষ্মীপুরে সেরা স্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২০
লক্ষ্মীপুরে সেরা স্কুল

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে ৭৬জন জিপিএ-৫ সহ জেলায় সেরা স্কুলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৩২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩২২জন। পাশের হার ৯৯.৬৯ শতাংশ।

লক্ষ্মীপুরে গড় পাসের হার তুলনায় এবারো জেলায় প্রথমস্থান অর্জন করেছে প্রতাপগঞ্জ। বিদ্যালয় সূত্রে জানা যায়, ৭৬জন জিপিএ-৫, ১৮২জন এ গ্রেড ও ৫০জন এ মাইনাস গ্রেডে কৃতকার্যসহ ৩২২জন পাস করে।

এছাড়া ৯৮.৭৬ শতাংশ পাসের হার নিয়ে জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৪২জন জিপিএ-৫ সহ ২৪২ পরীক্ষা দিয়ে পাস করে ২৩৯ জন, তৃতীয় অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৬৮জন জিপিএ-৫ সহ ২৫০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪১জন। পাসের হার ৯৬.৪০ শতাংশ।

অন্যদিকে রায়পুর উপজেলার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ থেকে ১৯১জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৮জন পাস করে, জিপিএ-৫ পায় ৩৭জন এবং রায়পুর মার্চ্চেন্ট একাডেমী থেকে ২০৬ পরীক্ষা দিয়ে পাস করে ১৯৫জন। জিপিএ-৫ পেয়েছে ২৪জন। পাসের হার যথাক্রমে ৯৮.৪৩শতাংশ এবং ৯৪.৬৬শতাংশ।

রোববার (৩১ মে) সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে কুমিল্লা বোর্ড সূত্রে এসব তথ্য জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..