× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সাংবাদিকের উপর হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে আব্দুল মালেক নিরব নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দালাল বাজার বাংলাদেশ ফার্মেসীতে এ ঘটনা ঘটে। এসময় ওই সাংবাদিককে এ্যালোপাতাড়ি মারধর করে গুরুত্বর জখম করা হয়। একই সময় আরো দুই সাংবাদিককে মারধরের চেষ্টা করে তারা। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

আহত সাংবাদিক আব্দুল মালেক নিরব জাতীয় দৈনিক ‘প্রথম ভোর’ পত্রিকার জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান কয়েকজন সাংবাদিক। ছবি ও সংবাদ সংগ্রহ করায় এবার সাংবাদিকদের উপর হামলা চালায় ওই দুর্বৃত্তরা। স্থানীয়দের সহযোগিতায় দুই সাংবাদিক দুর্বৃত্তদের আক্রমণ থেকে রেহায় পেলেও অন্য একজন সাংবাদিককে এ্যালোপাতাড়ি মারধর করে গুরুত্বর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। শিঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..