× Banner
সর্বশেষ
হাসিনাকে ফেরত চাইবে বিএনপি সরকার-হাসিনাকে দেবে কি ভারত? শার্শায় দাড়িপাল্লার জয়,২৪ হাজারের বেশি ভোটে বিজয়ী আজিজুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচন-আলোচনায় তুঙ্গে থেকেও হারলেন যারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষ: আহত ৩০,ভাঙচুর ও ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন গণভোটের হার কত শতাংশ-জানালেন ইসি সচিব নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়,কে কত ভোট পেলেন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়,কে কত ভোট পেলেন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
লক্ষ্মীপুর

জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত বৃহত্তর নোয়াখালীর। লক্ষ্মীপুর জেলা বিএনপি নিরঙ্কুশ জয় হওয়ায় জনসাধারণের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে।কে কত ভোট পেলেন এ নিয়ে জনসাধারণের আগ্রহ লক্ষ্য করা যায়। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিজয়ী শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ)  আসনের আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের  এবিএম আশরাফ উদ্দিন নিজান
লক্ষ্মীপুর বিএনপি-প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত। দলটি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে জেলার চারটি আসনেই জিতেছিল। ২০১৪ সালে বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে। একতরফা ওই নির্বাচনে সব আসন আওয়ামী লীগের দখলে চলে যায়। তবে আবারও জেলার সব ক’টি আসন জিতেছে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলার চারটি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়। এই ফল অনুযায়ী, চারটিতেই বিএনপির প্রার্থীরা জিতেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাছান ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এ বি এম আশরাফ উদ্দিন নিজান নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
লক্ষ্মীপুর-১ আসনে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম পেয়েছেন ৮৬ হাজার ৮১১ ভোট। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই।
লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট। আবুল খায়ের ভূঁইয়া জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট। এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি এর আগে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর রেজাউল ঢাকা মহানগর (উত্তর) জামায়াতের সেক্রেটারি।
লক্ষ্মীপুর-৪ আসনে এ বি এম আশরাফ উদ্দিন নিজান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আশরাফুর রহমান হাফিজ উল্যা পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।
জানতে চাইলে রাতে লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিক অ আ আবীর আকাশকে বলেন, ‘লক্ষ্মীপুরের মানুষ বারবার প্রমাণ করেছে, তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গেই রয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে ভোটের সমীকরণ বদলানো যায় না, জনগণ ধানের শীষেই আস্থা রেখেছেন।’


এ ক্যটাগরির আরো খবর..