× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ৯৯তম জন্মদিন উদযাপন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ সময় বক্তারা ভবিষ্যত প্রজন্মদের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে জীবন গড়ার তাগিদ দেন।

সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় শিশু দিবসের শুভ সূচনা করা হয়। কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহেরের সহধর্মীনি বেগম নাজমা তাহের।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আইনুল আহমেদ তানভীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

অপরদিকে সকাল ১০টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির নবনির্বাচিত অভিভাবক সদস্য মহিন উদ্দিন বুলু, দেলোয়ার হোসেন ও আলাউদ্দিন চৌধুরীসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।


এ ক্যটাগরির আরো খবর..