× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

লক্ষ্মীপুরের বাসিন্দা কাতার প্রবাসীকে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২০ আগস্ট, ২০১৮

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের বাসিন্দা কাতার প্রবাসী মো. সবুজকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্যসহ ৬জন নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারের আরো ৭জন গুরুত্বর আহত হয়ে ফেনী এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে একই পরিবারের ৫জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলা সদরের মটবী গ্রামের প্রবাসী সবুজের ২ শিশু পুত্র নাহিদুল ইসলাম শুভ (৭) ও মাইদুল ইসলাম নোমান (২), শাশুড়ী জাহানারা বেগম (৫৫), ভায়রার মেয়ে পপি আক্তার (১৫), বোন রুনা আক্তার (৩৫) এবং মাইক্রোবাসের চালক চন্দ্রগঞ্জ রামকৃষ্ণপুর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে আব্বাছ মিয়া (৪০)। নিহতদের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করেছেন নিহত জাহানারা বেগমের ভাই শাহাবুদ্দিন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর পর কাতার ফেরত প্রবাসী সবুজকে আনতে লক্ষ্মীপুর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে পরিবারের সদস্যরা। রোববার রাত ১২টার দিকে পরিবারের ১৩ সদস্যকে নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ২টা ৪০ মিনিটের দিকে মাইক্রোবাসটি ফেনীর মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে গরু বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটানস্থলেই ৬জনের মৃত্যু হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহত আরো ৭জনকে ফেনী ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ মো. মাহবুব আলম মুঠোফোনে জানান, রাতে মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের ৫০ গজ দক্ষিণে ইউটার্ণ মোড়ে চট্টগ্রাম থেকে আগত একটি গরু বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে দুই শিশু, তিন নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আরো ৭জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার খবর শুনে আহাজারিতে ফেটে পড়ে নিহতদের স্বজনরা। একই পরিবারের ৫ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।


এ ক্যটাগরির আরো খবর..