পঞ্চগড়ে লকডাউন অমান্য করায় চার ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে লকডাউন অমান্য করায় চার ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ে লকডাউন অমান্য করায় চার ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩ টি ট্রাকে বালি ও ১ টি ট্রাকে পাথর পরিবহনের দায়ে মোট ৪ জন ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

২১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম। লকডাউন অমান্য করে ট্রাকে বালি ও পাথর পরিবহনের দায়ে ট্রাক চালক মান্নাফ আলী, জিয়া, মহীবুল ও সিরাজুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাথর ও বালি পরিবহনের দায়ে ৪ জন ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাকে পরিবহন করা বালি-পাথর পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলামের কাছে জিম্মায় দেয়া হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নিলামের মাধ্যমে বালি-পাথর বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।