× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

সালথায় র‍্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
র‍্যাবের হাতে দুই মাদক

ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৮ ক্যাম্প। মঙ্গলবার (৮ মার্চ) বেলা ৩টা ৫০ মিনিটে অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্ব উপজেলার গট্টি ইউনিয়নের হাবলি বাঘাট গ্রামস্থ দাউদ শেখ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্থার উপর হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গট্টি ইউনিয়নের হাবলি বাঘাট গ্রামের রব্বান মোল্লার ছেলে মোঃ শিপন মোল্লা (২০) একই ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের ফজলু মৃধার ছেলে মোঃ সালমান মৃধা (২৭)।

এ সময় তাদের হেফাজত হতে ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামদেকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..