× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা হোক আর বাংলাদেশি হোক, ভারত ছাড়তে না চাইলেই গুলি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

নিউজ ডেস্কঃ  কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ, রোহিঙ্গা হোক আর বাংলাদেশি হোক, ভালোই ভালোই ভারত ছাড়তে না চাইলে তাদের সবাইকে গুলি করে মেরে ফেলতে হবে আমাদের। এমন মন্তব্য করলেন বিজেপির আইনজীবী এবং তেলেঙ্গানার বিধানসভার সদস্য টি. রাজা সিংহ।

মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা এএনআই’র সঙ্গে আসামের জাতীয় নাগরিক নিবন্ধন খসড়া তালিকা প্রসঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।

রাজা সিংহ বলেন, দেশের মধ্যে বিদেশিদের রাখা ঠিক হতে পারে কিভাবে? এসব কীটকে আমাদের দেশে রাখার কোনও মানে হয় না। অন্য দেশে বিপদজনক অনুপ্রবেশকারীদেরকে গুলি করে মেরে ফেলা হয়।

হায়দরাবাদের গোশামহলের এই রাজনীতিবিদ পিটিআইকে বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করে ভারত। তখন বিপুল সংখ্যক বাংলাদেশি আসামে অনুপ্রবেশ করে। আসামে নাগরিকত্ব প্রমাণের নথি দেখাতে না পারা ৪০ লাখ মানুষ তারাই। অবৈধভাবে এখনও তারা বসবাস করছে।

এর আগে সোমবার আসামের এনআরসি’র খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, মোট তিন কোটি ২৯ লাখ ৯১ হাজার ৩৮৪ জন আবেদনকারীর মধ্যে আছে দুই কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৬৭৭ জনের নাম। বাদ পড়েছে ৪০ লাখ সাত হাজার ৭০৭ জন।

তালিকা প্রকাশের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক। বাঙালি তাড়াও অভিযান চলছে। ভোট রাজনীতি করতে গিয়ে বিভাজনে উস্কানি দিচ্ছে কেন্দ্র। এই ৪০ লাখ মানুষের ভবিষ্যৎ কী হবে?

তিনি আরও বলেন, এই বিপুল সংখ্যক মানুষের পুনর্বাসন নিয়ে কিছু ভেবেছে কেন্দ্র? নিজের দেশের মধ্যেই উদ্বাস্তু হয়ে পড়বে এই মানুষগুলো। যদি পুশব্যাক হয়, অর্থাৎ বাংলাদেশে ফিরিয়ে দেয়া হয়, এবং বাংলাদেশ যদি তাদের না নেয়, তাহলে তারা কোথায় যাবে?


এ ক্যটাগরির আরো খবর..