× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থী শিবিরের স্বেচ্ছাসেবককে উদ্ধার, রোহিঙ্গা নেতা গ্রেপ্তার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
স্বেচ্ছাসেবককে উদ্ধার, রোহিঙ্গা নেতা গ্রেপ্তার

অপহৃত কক্সবাজারে থেকে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বেচ্ছাসেবককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার মধ্যরাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান এসপি হেমায়েতুর রহমান কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)  অধিনায়ক ।

উদ্ধার হওয়া মোহাম্মদ হোসেন (৩৬) টেকনাফ পৌরসভার কলেজপাড়ার মোহাম্মদ কাশেমের ছেলে। তিনি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত।

আটক মোহাম্মদ তাহের (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১-এর বাসিন্দা আবুল বাশারের ছেলে। সে ক্যাম্পটির হেড মাঝি (রোহিঙ্গা কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বে রয়েছে।

এসপি হেমায়েতুর বলেন, বিকেলে উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তার স্বজনদের কাছ ২ কোটি মুক্তিপণ দাবি করে। খবরটি অবহিত হওয়ার পর থেকে এপিবিএনের সদস্যরা তাকে উদ্ধারে অভিযানে নামে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে বুধবার মধ্যরাত পৌনে ১টায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ডি-৪ ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়। এতে জড়িত অভিযোগে ক্যাম্পটির হেড মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন অধিনায়ক এসপি হেমায়েতুর।


এ ক্যটাগরির আরো খবর..