× Banner
সর্বশেষ
জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

পিআইডি

রোহিঙ্গা ক্যাম্পে ইমামদেরকে প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

রোহিঙ্গা ক্যাম্পে ইমামদেরকে প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসরণে এ প্রশিক্ষণ পরিচালিত হবে।

আজ সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্যে পৌঁছেছে প্রতিষ্ঠান দুটির প্রধানেরা।

ধর্ম উপদেষ্টা বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সূদৃঢ়। বাংলাদেশ তুরস্কের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।

দিয়ানাত ফাউন্ডেশন প্রতিনিধি দলের প্রধান ও ফাউন্ডেশনটির ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে দিয়ানাত ফাউন্ডেশন অত্যন্ত আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পের মসজিসমূহের ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্যাম্পে আশ্রিতদের স্বাস্থ্যসেবা প্রদান, স্যানিটেশন ও পরিবেশের উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন অনুসরণে এই ফাউন্ডেশন কাজ করতে চায়। এছাড়া, বাংলাদেশের অন্যান্য এলাকাতে মানবসেবায় এ ফাউন্ডেশন কাজ করতে ইচ্ছুক। এবিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা কামনা করেন।

উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে কার্যক্রম শুরু করার বিষয়ে নিয়মানুসারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এছাড়া, ইফা ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও এগিয়ে নেয়ার অনুরোধ করেন উপদেষ্টা।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও দিয়ানাত ফাউন্ডেশনে দক্ষিণ এশিয়া প্যাসিফিক সমন্বয়কারী, তূর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..