× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোনালদোর রিয়ালকে ভয় পাচ্ছে না নেইমারের পিএসজি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নের পথে নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদ বাধা। তবে তাতে পিএসজির যাত্রা বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন দলটির মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের দলটি গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৫টি গোল করেছে। আর ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়।

দুই লেগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম পর্বে আগামী ফেব্রুয়ারিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলার পরের মাসে নিজেদের মাঠে খেলবে পিএসজি। টুর্নামেন্টের সফলতম ক্লাব ও গত চার মৌসুমে তিনবারের শিরোপাজয়ীদের বিপক্ষে লড়াইটা যে খুবই কঠিন হবে, জানেন পাস্তোরে। তবে নেইমার, কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানির মতো তারকারা দলে থাকায় নিজেদের সামর্থ্যেও যথেষ্ট আশাবাদী আর্জেন্টাইন মিডফিল্ডার।

“আমরা প্রতিযোগিতাটি জিততে চাই। রিয়াল মাদ্রিদ খুবই কঠিন দল। কিন্তু আমাদেরও ভালো একটি দল আছে।”


এ ক্যটাগরির আরো খবর..