× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

পিআইডি

রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা -অর্থ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক

আসন্ন রোজায় পণ্যের দাম কম রাখতে রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে। বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিলেট ওসমানী বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন ড. সালেহউদ্দিন।  কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বাড়ানো হবে।

পুলিশের জন্য বডি ক্যামেরা ক্রয়ের বিষয়ে তিনি জানান, বডি ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কেনা হয়, তা দেখা হবে। ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে। এছাড়া ১৭ হাজার শটগান যুক্ত হবে আনসারে। এই শটগান খুবই স্বল্প মূল্যে কেনা হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সার্বিক কাজে তারা মোটামুটি সন্তুষ্ট।


এ ক্যটাগরির আরো খবর..