× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

রেললাইনে শুয়ে ছবির জন্য পোজ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
রেললাইনে শুয়ে ছবি

যুক্তরাজ্যে রেললাইনে শুয়ে ছবির জন্য পোজ দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন একজন নারী।

একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন নারী রেললাইনে শুয়ে রয়েছেন। এসময় আরেক নারী তার ছবি তুলছেন। এমন ঘটনায় রেলের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন।

নেটওয়ার্ক রেল বলেছে, গত নয় মাসে পূর্ব সাসেক্সের টাইডমিলসে এটা এ ধরনের ১৭তম ঘটনা। এর মধ্যে ১৫টি ঘটনায় প্রায় দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেখানে ২০১৯ সালে এ ধরনের মাত্র তিনটি ঘটনা ঘটেছিল।

লেভেল ক্রসিং ম্যানেজার ট্রেসি পার্টরিজ বলেছেন, এ ঘটনায় তিনি ‘উদ্বিগ্ন’।  তিনি বলেন, মানুষজন যখন ক্রসিং ব্যবহার করছে তখন নিয়ম মানছে না এটা যে কতটা বিপজ্জনক তা বলে বোঝাতে পারবো না।

পার্টরিজ বলেন, মুহূর্তের সিদ্ধান্ত আপনার জীবন বদলে দেয়ার মতো ফলাফল নিয়ে আসতে পারে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে এটা শুধু তাদের জন্যই নয় বরং তাদের পরিবার এবং বন্ধুবান্ধব, ট্রেন চালক এবং রেলকর্মীদের জীবন পরিবর্তন করে দিতে পারে।

ব্রিটিশ ট্রানপোর্ট পুলিশ ইন্সপেক্টর জোনাথন পাইন বলেছেন, ওই দুই নারী অকল্পনীয় নির্বুদ্ধিপূর্ণ আচরণ করেছেন। এই লাইনে ঘটনায় ৭০ মাইল গতিতে ট্রেন চলাচল করে। তাই যেকোনো সময় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারতো। জীবনের চেয়ে ছবি তোলার মূল্য বেশি নয়।


এ ক্যটাগরির আরো খবর..