× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক প্রতিযোগীতা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর,আর,এফ) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচী, উপস্থিত বক্তৃতা, গল্পবলা, আবৃত্তি, চিঠি লেখা, কুইজ এবং হাতের লেখা প্রতিযোগীতা বিষয়ক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদরাসার নিজস্ব হল রুমে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা রাখেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উলাশী বর্ণমালা বিদ্যাপিঠ স্কুলের প্রধান শিক্ষিকা জনাবা আফরোজা বানুসহ ফাউন্ডেশনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ  আলেয়া পারভীন, আরবী প্রভাষক আব্দুল জলিল ও শিহাব উদ্দীন, বাংলা প্রভাষক শামছুজ্জামান, কম্পিউটার ও আইসিটি বিষয়ক শিক্ষক রকিবুল হাসান, সহকারী শিক্ষক শুকুর আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..