× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

রুপাতলা বনজ সম্পদ উজার

admin
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার আড়পাড়া-ডুমাইন ইউনিয়নের এলাকাবাসীর যৌথ উদ্যেগে সরকারী রেজিষ্টার্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি প্রতিষ্ঠিত। এই সমিতিতে দুই ইউনিয়নে প্রায় ৮০০ জন নারী পুরুষ সদস্য আছে। এই সকল সদস্যের কষ্টে অর্জিত অর্থ দিয়ে গাছপালা লাগানো হয়েছে।

সমিতির লাগানো প্রধান গাছগুলো হলো শিশু, মেহগনি, বাবলা, খেজুর গাছ, এছারা আরও বিভিন্ন প্রজাতির কাঠের গাছ লাগানো আছে। এ সমিতির সভাপতি মোঃ হান্নান মোল্যা, সাধারন সম্পাদক মোঃ সামছুল আলম মোল্যা (সোনা) , ক্যাশিয়ার মোঃ বাবুল খাঁন, সদস্য মোঃ দবির সরদার, মোঃ লাভলু মন্ডল, প্রমুখ।

এই সমিতির সদস্যদের ও সমিতির পাশে বসবাসকারীদের অভিযোগ বর্তমান এই সমিতির সভাপতি, সাধারন সম্পাদক এর নির্দেশে সদস্য দবির সরদার, এবং লাভলু মন্ডল শিশু,বাবলা, কড়াই গাছ কেটে উজার করে দিচ্ছে। গাছগুলো কেটে বিভিন্ন দামে বিক্রি করে টাকা পয়সা ব্যাংকে না রেখে নিজেরা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে উপজেলা সমবায় সমিতির অফিসার আঃ রহমান এর নিকট বিষয়টি জানালে গত ০৯-১১-২০১৫ ইং তারিখে রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিতে গিয়ে সত্যতা যাচাই করেন এবং তরতাজা কড়াই গাছ, শিশু, এবং বাবলা গাছ কাটার প্রমান পান। কাটা গাছগুলোর সন্ধান পেয়ে ১৭ টি লক জব্দ করে গড়িয়াদহ বিশ্বাস স-মিলে মালিকের জিম্মায় রেখে যান। এবং সমিতির উদ্দেশে তিনি বলেন সমিতির এই কমিটি একের পর এক গাছগুলো কেটে উজার করে দিচ্ছে এবং কেহ সমিতির প্রতি সু-দৃষ্টি দিচ্ছে না। তাই তিনি সমিতির জেলা সমবায় অফিসারের নিকট আবেদন করে বর্তমান কমিটির বিলুপ্তির সুপারিশ দাবি জানাবে।

এলাকাবাসী সদস্যদের দাবি প্রতি বছর এই সমিতির খেজুর গাছ ৩০ থেকে ৪০ হাজার টাকা ইজারা দেন। আমরা সমিতির কোন টাকা পয়সার হিসাব জানতে পারি না। এ ব্যাপারে সাধারন সম্পাদক সমবায় সমিতির অফিসারের নিকট ব্যাংকের হিসাব দিতে গরিমসি করছে তাই সদস্যদের দাবি সমিতির সুষ্ঠ তদন্তে গাছ নিধন বন্ধ করে সমিতির উন্নয়ন স্বার্থে বেকার সমস্যা সামাধানের জন্য সমবায় অফিসারের নিকট অনুরোধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..