× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

রিয়ালের গোপন বৈঠক নেইমারের সঙ্গে!

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদ চলতি শীতকালীন ট্রান্সফার উইনডো খোলা থাকাকালেই খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। কেননা অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে নেওয়ায় আগামী দুই মৌসুমে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে না তারা। ফিফার এই নিষেধাজ্ঞার কারণে এ মাসেই ভালো মানের খেলোয়াড় দলে নিয়েই ঝুঁকিমুক্ত থাকতে চায় লস ব্লাঙ্কোসরা।

গুঞ্জন চলছে বার্সেলোনা তারকা নেইমারকে দলে পেতে তার সঙ্গে গোপন বৈঠক করেছেন ক্লাবের কর্তব্যাক্তিরা। ব্যালন ডি’অর অনুষ্ঠানেরই এক ফাঁকে গোপন বৈঠকে বসেছিল দুই পক্ষ! গত ১১ জানুয়ারি জুরিখে রিয়াল কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেছিলেন নেইমার ও তাঁর বাবা, এরকমই খবর রটে। এরপর থেকেই স্পেন জুড়ে তোলপাড় চলছে। বিশেষ করে বার্সেলোনার সঙ্গে নেইমারের নতুন চুক্তির বিষয়টি অনেক দিন ধরে ঝুলে আছে। দুই পক্ষ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। দর-কষাকষি চলছে। আর রিয়াল এরই সুযোগ নিতে চাচ্ছে?

সোনার ডিম পাড়া এই হাঁসকে দলে পেতে টাকার বস্তা নিয়ে বসে আছে ইউরোপের দামি ক্লাবগুলো। তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে রিয়ালকে। তবে ব্রাজিলের জাতীয় দলের এই অধিনায়ককে পেতে হলে রিয়ালের বর্তমান ‘বিবিসি’ খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল এবং করিম বেনজেমাদের যে কোনো একজন কে ছাড়তে হবে।

এমনিতে নেইমারের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ এখনো তিন বছর বাকি। এর মধ্যে বার্সার অনুমতি ছাড়া নেইমারকে নিতে চাইলে বাই আউট ক্লজের বিশাল অঙ্কের টাকা গুনতে হবে রিয়ালকে। দুর্দান্ত ফর্মে থাকা নেইমারকে পেতে হলে ১৯০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করা লাগতে পারে রিয়ালকে।  কিন্তু তাহলে কী নিয়ে বৈঠক হয়েছে দুই পক্ষের? নেইমারের বাবা সরাসরি অস্বীকার করেছেন। মুন্দো দেপোর্তিভোকে বলেছেন, রিয়ালের সঙ্গে বৈঠকের ব্যাপারটি হাস্যকর আবিষ্কার। বার্সা ও রিয়ালের দুই পক্ষই সেদিন একই হোটেলে ছিলাম, সেখানে সবার সঙ্গেই সাধারণ কথা হয়েছে। বৈঠকের ব্যাপারটি পুরোটাই বানানো।

স্প্যানিশ কিছু সংবাদমাধ্যম দাবি করছে, এটি আসলে নেইমারের প্রতিনিধিদের কৌশল। বার্সেলোনা ফরোয়ার্ডের নতুন চুক্তির বিষয়টি অনেক দিন ধরেই ঝুলে আছে। আর এই সুযোগে রিয়ালের নাম ব্যবহার করে টাকার অঙ্কটা আরও বাড়িয়ে নিতে চাইছেন নেইমার।

তবে সব কিছুর পর রিয়ালে যোগ দেওয়া হলে নেইমারই হবেন গ্যারেথ বেলকে ছাপিয়ে ট্রান্সফারের দিক থেকে বিশ্বের সবচেয়ে দামী তারকা। ২০১৩ সালে ইংলিশ লিগের ক্লাব টটেনহাম হটস্পায়ার থেকে ১০০ মিলিয়ন ইউরোতে রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। ওয়েলস এই তারকার ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে। আর তরুন নেইমারকে পেতে বেলকে ছেড়ে দিতে পারে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।


এ ক্যটাগরির আরো খবর..