× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ডেস্ক

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলায় প্লাবনে ২০ হাজার মানুষ পানিবন্দি

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০২৪
বাঁধ মেরামতের চেষ্টা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে করে চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচর ও চর কুকরী-মুকরী ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ দুইটি ইউনিয়নে জোয়ারের পানিতে প্লাবিত হয়।

সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালের দিকে জোয়ার এলে ওই এলাকার রাস্তাঘাট ও দোকানপাটসহ মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যায়।

এর মধ্যে কেউ কেউ নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও বেশি সংখক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম জানান, সকালের জোয়ারে তার ইউনিয়নের সকল এলাকা ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে গেছে। এতে করে প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে নিতে ইউনিয়নের গ্রাম পুলুশসহ ইউপি সদস্যদের মানুষের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে।

চর কুকরী-মুকরী ইউনিয়নের সিসিপিপি টিম লিডার মো. শাহজাহান খোকন জানান, তার ইউনিয়নের চর পাতিলায় ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সেখানে প্রায় ৭-৮ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে আনতে তারা চর পাতিলায় যাচ্ছেন।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, সাগর মোহনার ঢালচর ও চর কুকরী-মুকরী ইউনিয়নে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।

তাদের নিরাপদ আশ্রয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। দুপুর সাড়ে ১২টার পর থেকে বাতাসের গতিবেগ বেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..