× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী

রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্সের র‌্যাংকিং প্রত্যাখ্যান তথ্যমন্ত্রীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

এসময় রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্সের বার্ষিক গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের ১৪৬ থেকে ১৫০ এ নেমে চার ধাপ অবনমনের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ র‌্যাংকিং প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরো করবে।
গত এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিকাশের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘দশ বছরে পত্রিকার সংখ্যা ৬০০ থেকে দ্বিগুণ বেড়ে ১২০০ হয়েছে, টেলিভিশনের সংখ্যা তিনগুণ বেড়েছে এবং সংবাদগুলোকে কোনো সেন্সরের ভেতর দিয়ে যেতে হয় না। দেখা যাবে, অন্য সংস্থার র‌্যাংকিঙে গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। ’
প্যারিসভিত্তিক এসংস্থার র‌্যাংকিঙে প্রথম দিকে থাকা বেলজিয়ামের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি বেলজিয়ামে বহু বছর ছিলাম, সেখানে মাস্টার্স ও পিএইচডি করেছি। সেখানে ভুল সংবাদ বা কারো বিরূদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করলে জরিমানাসহ নানা শাস্তির বিধান রয়েছে। আর ইংল্যান্ডের দেড়শ’ বছরের পুরনো পত্রিকা ‘নিউজ অভ্ দ্য ওয়ার্ল্ড’ একটি ভুল সংবাদের জন্য জরিমানা পুরো না দিতে পেরে বন্ধই হয়ে গেছে। আমাদের দেশে এমন কোনো ঘটনা এখনো ঘটেনি এবং আমি এই র‌্যাংকিঙের সাথে একমত নই।’


এ ক্যটাগরির আরো খবর..