× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

রিজার্ভ ব্যাংক ও সুইফটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন গভর্ণর

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত পেতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রধান এবং সুইফটের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি, সুইফটের কর্মকর্তা এবং ফজলে কবির আগামী ১০ই মে সুইজারল্যান্ডে বৈঠকে বসবেন বলেও রয়টার্সকে নিশ্চিত করেছেন তারা।

তবে সুইফটের পক্ষ থেকে কে বৈঠকে অংশ নেবেন, সেবিষয়ে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। গেলো ফেব্রুয়ারিতে সুইফট কোড হ্যাক করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ১শ’ কোটি ডলার চুরির চেষ্টা করা হয়।

এরপর হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সক্ষম হয়। এরমধ্যে ফিলিপিন্সে পাচার হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার খুব দ্রুতই ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যায়।


এ ক্যটাগরির আরো খবর..