× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

রিক্সাচালক রুমানাকে বিয়ে করতে চায় প্রতিষ্ঠিত সৌদি প্রবাসী

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : তেজগাঁও রেল লাইনের পাশের বস্তিতে থাকা রুমানার রিকশা চালানো নিয়ে এর আগে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সে এখন রীতিমত জনপ্রিয়। এসবের জন্য রুমানার কাছে বিভিন্ন রকম প্রস্তাব আসে। কেউ বিয়ে করতে চায়, কী প্রেম করতে চায়, কেউ বা বাড়ী-গাড়ি করে দিতে চায়।

এসবের মদ্ধ্যে সৌদি প্রবাসী আমিন নামে একজন রুমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সে বলে এই মাসের ০৮ তারিখে আমিন দেশে আসবে। তখন রুমানাকে ঘর, ফার্নিচার সবকিছু নিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে।

রুমানারা ৩ বোন ১ ভাই। তাঁর মা মানসিক প্রতিবন্দী। তাই রুমানা বলে এই সময়ে সকলেই বিভিন্ন রকমের টোপ দিয়ে মেয়েদের বিদেশে নিয়ে পাচার করে দেয়। আমার এমন একজন স্বামী চাই যে আমার এবং আমার পরিবারের দায়িত্ব নেবে । আমাকে আমার সংসারকে ভালবাসবে। আমার মাথার উপর এক ফুফু ছাড়া আর কেউ নেই। আমি প্রতারকদের ফাঁদে পড়তে চাই না। তাই আপনারা যারা আমাকে জনপ্রিয় বানিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে দেখে শুনে একজন ভালো আর দায়িত্ববান লোকের হাতে তুলে দিন।

রুমানার ফুফু বলে অনেকেই রুমানাকে বিয়ে করতে চায়। তাদের মধ্যে সৌদি প্রবাসী আমিন রুমানার সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করতে চায়। সাধারন ভাবে কথা বলে আমিনকে তো ভালোই মনে হয় কিন্তু আসলে কেমন তা তো জানিনা তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখে শুনে রুমানার একটা গতি করে দিন যাতে সে প্রতারিত না হয়।

অনেকে রুমানাকে সাহায্য করে। এলাকার কমিশনার শামীম বলেছে তাদের একটা জায়গার ব্যবস্থা করে দেবে ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। তারা সবার আশ্বাস পেয়ে আশাবাদী তবে তারা প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন তারা চায়।


এ ক্যটাগরির আরো খবর..