× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

রাহুলের দেড়শত রান

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: প্রথম ভারতীয় ওপেনার হিসেবে অভিষেকে সেঞ্চুরির দেখা পেয়েছেন লোকেশ রাহুল ওয়েস্ট ইন্ডিজে। মুরালি বিজয়ের ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া রাহুল ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন। গ্যাবরিয়েলের বলে সাজঘরে ফেরার আগে ১৫৮ রান করেন ডানহাতি এ ওপেনার। তার এ ইনিংসে ভর করে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫ উইকেটে ৩৫৮ রান সংগ্রহ করে ভারত। ১৬২ রানে লিড নিয়েছে বিরাট কোহলির দল।

স্কোরবোর্ডে ১২৬ রান নিয়ে রোববার সাবিনা পার্কে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। রাহুল ৭৫ ও পূজারা ১৮ রানে দিন শুরু করেন। পূজারা ৪ রানের জন্যে হাফসেঞ্চুরি মিস করলেও রাহুল ঠিকই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরির পরও দারুণ ব্যাট চালান ২৪ বছর বয়সি এ ওপেনার। আগে ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান বিরাট কোহলি শুরুটা ভালো করলেও ৪৪ রানে থেমে যান। অশ্বিন আউট হন ৩ রানে। দিনের শেষ পর্যন্ত টিকে থাকেন রাহানে (৪২) ও সাহা (১৭)।

৩০৩ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৫৮ রান করেন লোকেশ রাহুল। ওয়েস্ট ইন্ডিজে  অভিষেক ম্যাচে যেকোনো ভারতীয় ব্যাটসম্যানের এটি ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। এর আগে ১৯৫২-৫৩ মৌসুমে পলি উমরিগার ১৩০ রান করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..