× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেস্ক

রাস্তা পাকা করার ও জলবদ্ধতা নিরসন দাবিতে কামারখালীতে মানব বন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
রাস্তা পাকা করার ও জলবদ্ধতা নিরসন দাবিতে কামারখালীতে মানব বন্ধন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার ৭নং ওয়ার্ডের শিকদার বাড়ীর মোড় থেকে মছলন্দপুর মোল্যাপাড়া ইটের রাস্তা ও রাস্তার ধারে জলবদ্ধতা নিরসন এবং সোজা হাচলা কোমরপুর পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছে আট গ্রামের বসবাসকারী নারী-পুরুষী। শনিবার দুপুরে গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক ফরিদ মোল্যার সভাপতিত্বে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রামবাসীর পক্ষ থেকে মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোল্যাপাড়া, দাওয়ালেপাড়া, শেখপাড়া, মিয়াপাড়া, কাজীবাড়ী, চৌধুরী পাড়া, কোমরপুর, সালামতপুর, হাচলা গ্রামের প্রায় ২ কিলোমিটার রাস্তাগুলোর বেহাল দশা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই রাস্তাটি পাকা করা হয়নি। গর্ভবতী মায়েদের এবং বয়স্ক কেউ অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যদের ঘুম হারাম হয়ে যায়।

কারণ, লাশের খাটিয়া করে এই দুর্ভোগের রাস্তা পাড়ি দিতে হয়। যাদের পরিবারে সদস্য সংখ্যা কম তারা পড়েন বেশি ভোগান্তিতে। কারণ, তারা লোক ভাড়া করে রোগিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। প্রায় ২ কিলোমিটার এই রাস্তাটি দিয়ে আশপাশের ৮ গ্রামের কয়েকশ’ শিক্ষার্থীসহ প্রায় ৪ হাজার লোক দুর্ভোগ সহ্য করে আসা-যাওয়া করে। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ সর্বসাধারণের প্রায় ২বছরের ভোগান্তি লাগব হবে। ইউ.পি. সদস্য সহ এলাকার সুধীজন, প্রবাসী, ব্যবসায়ী ও যুবকরা মিলে কয়েকবার টাকা খরচ করে জলবদ্ধতা একাধিকবার নিরসন করলেও সামান্য বৃষ্টিতেই আবার আগের মতো হয়ে যায়।

সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষ পায়ে হেটে যেতেও মারাত্মক অসুবিধায় পড়েন এবং খালে ও খানা-খন্দে বৃস্টির পানি জমে পানি দুগন্ধ হয়ে সেই পানির প্রভাবে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় । বর্তমান ইটের রাস্তায় ইট উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

উক্ত রাস্তাগুলো জনস্বার্থে পাকা করার এবং জলবদ্ধতা নিরসন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..