× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে ফের হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

admin
হালনাগাদ: রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্কঃ  আসাদ সরকার সিরিয়ায় আবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে আরও হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ৭ এপ্রিল বিদ্রোহী নিয়ন্ত্রিত ডৌমা শহরে রাসায়নিক অস্ত্র হামলার জবাবে শুক্রবার সিরিয়ার তিনটি সেনা অবস্থানে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। খবর ডেইলি মেইলের।

সিরিয়ায় ‘মিশন সফল’ হয়েছে বলে এক টুইট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়াকে এক হাত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি বলেন, আসাদ সরকার ভবিষ্যতে রাসায়নিক অস্ত্রের ‘লাল দাগ’ অতিক্রম করলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের হামলার প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে রাশিয়া। ওই বৈঠকে নিকি হ্যালি বলেন, আলোচনার সময় গতকাল (শুক্রবার) রাতেই শেষ হয়ে গেছে। যদি সিরিয়া সরকার আমাদের ইচ্ছার পরীক্ষা নিতে চায় তাহলে বলবো আমরা চাপ দেয়ার জন্য প্রস্তুত আছি।

জাতিসংঘে মার্কিন এই দূত আরও বলেন, আমি আজ (শনিবার) সকালে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, যদি আসাদ সরকার বিষাক্ত গ্যাস আবারও ব্যবহার করে, তাহলে যুক্তরাষ্ট্রের টার্গেট লকড এবং বিমানও লোড করা আছে।


এ ক্যটাগরির আরো খবর..