× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

স্বরাষ্ট্রমন্ত্রীদের শূন্য ২ আসনে ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
মনোনয়ন বোর্ডের সভা

আওয়ামী লীগে সরকারের বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক দুই স্বরাষ্ট্রমন্ত্রীর শূন্য দুই আসনে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। আসন দুটোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম গত ১৩ জুন রাজধানীর একটি হাসপাতালে মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই মারা গেলে ঢাকা-১৮ সংসদীয় আসন শূন্য হয়।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাত থেকে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকা দুটোতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত সকল ধরনের গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নেওয়া যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থাপনা, ভোটকেন্দ্রসহ নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..