× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

রাশিয়ায় বেলগোরদ শহরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী, নিহত অন্তত ২১ 

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
রাশিয়ায় বেলগোরদ শহরে হামলা

রাশিয়ার বেলগোরদ শহরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও আছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে ১১০ জন। রাশিয়ার কর্তৃপক্ষ এই দাবি করেছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস বলছে, বেলগোরদের কেন্দ্রস্থলে ব্যাপক হামলার ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে। এনিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, এই অপরাধের শাস্তি পেতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভ সম্মুখসারিতে পরাজয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে এবং আমাদেরও একই পদক্ষেপ নিতে উস্কে দিতে চাইছে।

ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ওপর এ হামলার খবর এলো। গতকাল রোববার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৪০ জন নিহত হয়, আহত ১৫০ জনের বেশি। এরপরেই রাশিয়ার ওপর হামলার খবর এলো। তবে রাশিয়ায় চালানো হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইউক্রেন।


এ ক্যটাগরির আরো খবর..