× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

রাশিয়াকে অস্ত্র না দিতে উত্তর কোরিয়াকে সতর্ক করলো জাপান

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
japan

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের অস্ত্র চুক্তির বিষয়ে বৃহস্পতিবার সতর্ক করেছে জাপান। জাপান বলেছে, এ ধরনের চুক্তি জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

জাপানের নয়া পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেছেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সব ধরনের অস্ত্র-সম্পর্কিত সরঞ্জামের ওপর নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে পারে।’

কামিকাওয়া বলেছেন, ব্যাপক জল্পনা চলছে ইউক্রেন যুদ্ধে পুতিন উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র চাইছেন যুদ্ধে ব্যবহারের জন্য। তিনি আরো বলেছেন, ‘ইউক্রেনে রুশ আগ্রাসন মেনে নেয়া যায় না।’

জাপানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জাপান তৃতীয় পক্ষকে অস্ত্র সরবরাহ করে রুশ বাহিনীকে সমর্থন না দেয়ার আহ্বান জানিয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে এ সম্পর্কিত কর্মকান্ড পর্যবেক্ষণ করছি।’


এ ক্যটাগরির আরো খবর..