× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

রাশিফল থেকে জেনে সেভাবেই কাটিয়ে ফেলুন আজকের সারাটা দিন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
আজকের রাশিফল

আজকের রাশিফল থেকে জেনে সেভাবেই কাটিয়ে ফেলুন আজকের সারাটা দিন। পৃথক পৃথক রাশি ভেদে রাশিফলও ভিন্ন হয়।

বৃষঃ প্রেমের যোগ রয়েছে আজ এই রশির জাতক জাতিকাদের জন্য। পরিবারের লোকজনের সঙ্গে কাটান আজকের দিন। আবার স্ত্রীর সঙ্গে কোটি সুন্দর সন্ধ্যাও কাটাতে পারেন। আজকের দিনে আপনার আত্মীয়রা আপনার সিদ্ধান্তে আপনার পাশে থাকবে।

মেষঃ বাড়িতে কোন ছোট খাটো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আজকের দিনে নিজের জন্য বেশ কিছুটা সময় পাবেন। আজকের দিনে খাওয়া দাওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন। কোন খাতে বিনিযোগের পূর্বে সবদিক ভালো করে ভেবে দেখবেন।

মিথুনঃ স্ত্রীর সঙ্গে আজ একটি সুন্দর কাটতে চলেছে। অবসর সময়ে কারো সঙ্গে দেখা করতে যেতে পারেন। আশেপাশের লোকজনের কথা গায়ে না মাখাই শ্রেয়। এই রাশির যেসকল ব্যক্তিরা এখনও অবধি নিজের মাইনে পাননি, তারা বন্ধুদের থেকে সাহায্য চাইতে পারেন।

কর্কটঃ পরিবারের মানুষজনের সঙ্গে সুন্দর সময় কাটান। তাদের চাহিদা বুঝতে শিখুন। ফাঁকা সময়ে সকলের থেকে দূরে গিয়ে নিজের মত করে সময় কাটাতে পারেন। আশেপাশের কাউকে অর্থ ঋণ দেওয়া আগে তাঁর বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করে নেবেন।

সিংহঃ আপনার থেকে নেওয়া অর্থ আজকে আপনাকে ফেরত দিতে পারে। আজকের দিনে স্ত্রীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় আনন্দ উপভোগ করার সময় বেশি খাওয়া দাওয়া না করাই মঙ্গল।

কন্যাঃ অর্থ সঞ্চয়ের গুরুত্ব বুঝে আজকে তা ব্যয় করতে শিখবেন।  সাধুসন্তের থেকে ধর্মীয় জ্ঞান আজকে আপনার মনে ভক্তিমূলক প্রভাব ফেলবে। আজকের দিন প্রেমের দিন। ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিন খুব সুন্দর করে কাটান। কর্মক্ষেত্রে পদন্নোতির যোগ রয়েছে।

কুম্ভঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। আজকের দিনে আপনার উপার্জন ক্ষমতা বাড়িয়ে তুলুন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোন খারাপ খবর পেতে পারেন আজকের দিনে, যা আপনার মন খারাপ করে দিতে পারে। আজকের দিনে আপনার স্বাস্থ্য সুস্থই থাকবে।

তুলাঃ অতীতের ব্যয়ের ফল আজকে ভুগতে হতে পারে আপনাকে। আজকের দিনটি ভালোবাসার দিন হলেও, ভালোবাসার মানুষের সঙ্গে বচসার যোগ রয়েছে। কোন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সময় চোখ কান খোলা রেখে নিজের সমস্যার সমাধান খুঁজুন।

বৃশ্চিকঃ প্রেমের যোগ রয়েছে আজকের দিনে। আজকের দিনে অজানা উৎস থেকে আয়ের ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ফাঁকা সময়ে ঘর পরিস্কার করতে পারেন। আজকের দিনে সকলের সঙ্গে মিলেমিশে থাকার বদলে একা থাকতে বেশি পছন্দ করবেন আপনি।

মকরঃ বহির্দেশের বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে প্রত্যাশিত ফল পেতে পারেন। আজকের দিনে পারিবারিক অনুষ্ঠানে আপনি সকলের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন। আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে একটু ঘুরে আসুন।

মীনঃ জীবনে ভালোবাসার অভাব আজকের দিনে ভীষণভাবে বুঝতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটান। আজকের দিনে অতিরিক্ত অর্থ ব্যয়ে আপনি দুঃখিত বোধ করবেন। কেউ আপনার মতামত জানতে চাইলে, দ্বিধা বোধ করবেন না।

ধনুঃ আজ এই রাশির ছাত্র ছাত্রীদের বুঝতে হবে বন্ধু বান্ধব অপেক্ষা পড়শুনাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বন্ধু বান্ধব আসবে যাবে, কিন্তু পড়শুনার সময় চলে গেলে, তা আর আসবে না। অতিরিক্ত আয়ের পথ খুঁজে বের করুন।


এ ক্যটাগরির আরো খবর..