× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো

রামায়নের পঞ্চবটী বর্তমানে রামকুট তীর্থধাম দখলের চেষ্টা আশ্রিত বৌদ্ধের

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
রামায়নের পঞ্চবটী রামকুট
Sree Ram Chandra Panchabati Ashram

সুজন চক্রবর্তীঃ ত্রেতাযুগে মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র সীতা ও লক্ষণকে নিয়ে গুরুদেবের আদেশে দক্ষিণী আসেন কক্সবাজার জেলা রামু উপজেলা রাজারকুল অবস্থিত পঞ্চবটি বনে আড়াই দিন যাপন করেছিলেন। শ্রী শ্রী রামকুট তীর্থধামের ইতিহাস একযুগ পূর্ব হইতে রাম সীতা মন্দিরের প্রবেশ মুখে লিখিত আছে।  

সেই ঐতিহাসিক মন্দির ক্ষমতার দাপটে অসৎ উপায়ে দখলের চেষ্টা করছে আশ্রিত উখিয়া বংশোদ্ভূত বছর ৩৫-৪০ এর বৌদ্ধ ভদন্ত জ্যোতিসেন।

ত্রেতাযুগে পিতৃসত্য পালনার্থে ভগবান শ্রী শ্রী রামচন্দ্র জটাবল্কল ধারণ পূর্বক ভার্যা সীতা ও অনুজ লক্ষ্মণ সহ বনের প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পঞ্চবটীতে অর্থাৎ রামকুট তীর্থধামে পৌঁছান। সেখানে কুটির নির্মাণ করে বাস করতে লাগলেন। ঐ বিষয়টি বিখ্যাত ” ভারত তীর্থ ” গ্রন্থে উল্লেখ আছে ।

ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের নাম থেকে রামু নামের উৎপত্তি। খ্রীস্টপূর্ব ২০০ অব্দে (200 B.C) গ্রীসের ভুগোলবিদ টলেমির মানচিত্রে রামুর বর্ণনা আছে। শ্রী শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত পঞ্চবটী বন অর্থাৎ শ্রী শ্রী রামকুট তীর্থধাম পর্যটন নগরী কক্সবাজারের অদূরবর্তী দক্ষিণ – পূর্ব এশিয়ার ইতিহাস সমৃদ্ধ প্রাচীন জনপদ রামু উপজেলাধীন রাজারকূল ইউনিয়নের বাঁকখালী নদীর দক্ষিণ পাড়ে পূর্বতন আরকান সড়কের পূর্ব পার্শ্বে অবস্থিত।

শ্রী শ্রী রামকুট তীর্থধামের নাম অনুসারে এলাকার নাম ও হয়েছে রামকুট। CS ও RS দাগ নম্বর ৩২৬৯ ( মৌজা রাজারকূল) তুলনামূলক BS দাগ নম্বর ৮৯৮৯ (মৌজা রাজারকূল) CS ৩২৬৯ দাগের মন্তব্য কলামে রামকুট মন্দির উল্লেখ আছে, আর কোনো কিছুর উল্লেখ নেই। RS- ৩২৬৯ দাগের মন্তব্য কলামে প্রঃ রামকুট মন্দির হিন্দু বৌদ্ধ সাধারণের ব্যবহার্য লিপি আছে এবং প্রাচীন যুগ হইতে অদ্যাবধি বৌদ্ধরা হিন্দু মন্দিরের পূজা অর্চনা করিয়া থাকেন বিধায় হিন্দু বৌদ্ধ সাধারণের ব্যবহার্য লিপি হয় ঐ সময় বৌদ্ধ মন্দির থাকিলে পৃথক ভাবে লিপি হইত।  CS – RS – MRR ৩২৫৮ দাগের তুলনামূলক BS দাগ ৯০১৯ হয়।  CS – RS – MRR ৩২৫৮ দাগের জমির রকম কলামে জঙ্গল লিপি আছে।কোথাও বৌদ্ধ শশ্মান লিপি নাই।

উল্লেখ্য, উক্ত ৩২৫৮ দাগ হইতে L.A.16/86/54-55 মামলা মূলে সড়ক ও জনপথ বিভাগ উক্ত দাগ হইতে জমি অধিগ্রহণ করিয়াছে। ২০০১ ইং সালের প্রথমার্ধে কক্সবাজারের মাননীয় জেলাপ্রশাসক ছিলেন পুলিন বিহারী দেব এবং রামুর সহকারী কমিশনার (ভূমি) ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার সাথে সাথে পুলিন বিহারী কে বদলি করা হয়। CS- ৩২৬৮ তে সীমার কলামে ব্যবহারে রামকুট পাহাড় বা জঙ্গল লিপি আছে। RS – ৩২৬৮ তে শুধুমাত্র সিড়ি উল্লেখ আছে।

রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সমন্বয় সভাপতি আতোষশ চক্রবর্তী মন্টু বলেন, আমরা সকল সনাতন ধর্মালম্বীরা  মিলে মন্দিরে ওঠার জন্য এই সিড়ি নির্মাণ করি।  আমরা সনাতন ধর্মাবলম্বীরা শান্তি পূর্ণ -সহ অবস্থানে বিশ্বাসী। শান্তি পূর্ন সহ-অবস্থানের জন্য সম্প্রতি আমাদের সত্ত্বদখলীয় জায়গায় বৌদ্ধদের শ্রমন থাকার জন্য ঘর নির্মাণ করতে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে হাজার বছরের রাস্তা সংস্কার ও গেইটের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে বাঁধা দিচ্ছে। যা সভ্য সমাজে মোটেও কাম্য নহে।

পরিচালনা কমিটি সাবেক সভাপতি এডভোকেট দিলীপ কুমার ধর বলেন, ভদন্ত জ্যোতিসেন এজেন্ডা নিয়ে রাতদিন কাজ করে যাচ্ছে। রাংকুট বৌদ্ধ বিহার এর ভদন্ত জ্যোতিসেন উখিয়া উপজেলার বংশোদ্ভূত  উখিয়ার এক বৌদ্ধ পরিবারের সন্তান। তিনি বৌদ্ধ বিহার আসেন পাঁচ বছর ধরে অথচ নিজের জন্মস্থান উখিয়া। এশিয়া মহাদেশে সনাতনী সম্প্রদায়ের তীর্থস্থান নিয়ে অহিংসা পরম ধর্ম ,হিংসা পরম ধর্ম বলে  ঐতিহাসিক রামকুট তীর্থধামের মন্দিরে জলের ট্যাংক সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় জমি দখল করে। সেই সাথে রামকুট তীর্থধাম বিভক্ত করার জন্য বিভিন্ন সময়ে বাইরে বিদেশে গিয়ে টাকার পাহাড় গড়ে এই ভদন্ত জ্যোতিসেন বিকৃত স্মৃতিচারণ করে রামু বৌদ্ধ বিহার থেকে পরিবর্তন করে পরিবর্তন হয় রাংকুট বৌদ্ধ বিহার করে। ক্ষমতার দাপটে সে রামকুট তীর্থধামের অস্তিত্ব মুছে ফেলার এর জন্য রাম মন্দির জায়গা দখল করে মন্দিরে বিলুপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। এই প্রাচীন মন্দির রামকুট তীর্থধাম  এশিয়া মহাদেশের ঐতিহাসিক তীর্থস্থান পরিচিতি।


এ ক্যটাগরির আরো খবর..