× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে খুলনা অঞ্চলের শিল্প উৎপাদন দ্বিগুণ হবে

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে বৃহত্তর খুলনা যশোর অঞ্চলের শিল্প কারখানার উৎপাদন দ্বিগুণ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। তবে সুন্দরবনের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়েও সরকারকে ভালো করে ক্ষতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে ঢাকা চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে দেশের জ্বালানি সমস্যার দ্রুত সমাধান করতে হবে। পরিকল্পনা সচিব বলেন, প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ এখন বড় বাধা।

আর এ সমস্যার সমাধানে অচিরেই বাজেটে আলাদা থোক বরাদ্দের সুযোগ রেখে একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। ভবিষ্যৎ জ্বালানি চাহিদা মোকাবিলায় হাইড্রো পাওয়ার কিংবা সোলার পাওয়ার প্রযুক্তি ব্যবহারেরও তাগিদ দেন আলোচকরা।

ড. মশিউর রহমান বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু আমি মনে করি ঐ এলাকায় এ ধরণের একটি প্রকল্প হওয়া উচিত। কারণ বৃহত্তর খুলনা ও যশোর অঞ্চলে যদি আমরা বিদ্যুৎ সরবরাহ বাড়াতে পারি তাহলে কোন ধরণের বাড়তি বিনিয়োগ ছাড়াই ঐসব অঞ্চলে উৎপাদন দ্বিগুণ হবে। তবে সরকারকে সুন্দরবনের স্বার্থও খতিয়ে দেখতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..