রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট

রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট

বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে সরকারি বনায়নের দুইটি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার সরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড চর সরকিল গ্রামের।

খবরপেয়ে শনিবার (৮ আগস্ট) সকালে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, চর-সরিকল-হোসনাবাদ রোডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় সামাজিক বনায়নের দুইটি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

গাছ কেটে নেওয়ার পর গাছের গোড়ায় কাদা মেখে দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারনে গাছের গোড়ার কাঁদা সরে যাওয়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে।

কেটে নেওয়া গাছ দুইটির আনুমানিক মূল্য প্রায় অর্ধলাখ টাকার অধিক।

স্থানীয়দের ধারনা গত দু’ একদিন আগে বৃষ্টির মধ্যে রাতের যেকোন সময় গাছ দুইটি কেটে নেওয়া হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে গাছ কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।