× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান

রাণীশংকৈলে মাদ্রাসা ভিত্তিক অবৈতনিক কুরআন শিক্ষা

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি:ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদ্রাসা ভিত্তিক অবৈতনিকভাবে কুরআন শিক্ষা কার্যক্রম চলছে। উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত নবীরউদ্দিনের ছেলে কামালউদ্দিন প্রতিটি গ্রামে ৩০ জন হত দরিদ্র মহিলাদের নিয়ে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কামালউদ্দিন একজন নিম্ন আয়ের মানুষ। কুরআনের আলো সমাজে পৌঁছে দেয়ার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করে দিতে চান তিনি। বিনামুল্যে কায়দা, আমপারা, কোরআন দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। কেউ যদি নিজ বাস ভবনে বসে কুরআনের জ্ঞান অর্জন করতে চান সেখানে গিয়েও তিনি কুরআন শিক্ষা পৌঁছে দিতে চান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাজী সাহেব মানুষ সহযোগিতা করে আসছেন। শিক্ষক ও প্রকল্প সচিব কামালউদ্দিন (শূন্য এক সাত পঁচ এক শূন্য শূন্য ছয় দুই সাত তিন) সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সহযোগিতায় কুরআন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার দৃড় পত্যয় ব্যক্ত করেন।

গন্ডগ্রামে সরজমিনে গিয়ে এ কর্মসূচীর কার্যক্রম দেখা গেছে। শিক্ষার্থীনি মোছাঃ ফাতেমা জানান, আমি একজন দুস্থ মানুষ সমপূর্ণভাবে অবৈতনিক কুরআন শিক্ষা নিতে পারছি এতে আমার উপকার হচ্ছে। যারা কুরআন শিক্ষার কাজে সহযোাগিতা করছেন আল্লাহ যেন তাদের ভাল করেন।

শিক্ষক ও প্রকল্প সচিব কামালউদ্দিন জানান, একজন হাজি সাহেবের সহযোগিতায় সমপূর্ণরুপে অবৈতনিক কুরআন শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে তবেই সম্ভব। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..