× Banner
সর্বশেষ
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু

রাণীশংকৈলে মাদক সেবীর ৩ মাসের জেল

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে রুবেল(২২) নামে এক মাদক সেবীর ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসফাকুর রহমান।

উপজেলার বলিদ্বাড়া গ্রামের হাসান আলীর ছেলে রুবেল গাঁজা সেবন অবস্থায় থানা পুলিশের এসআই ফজলুল করিমের হাতে গ্রেফতার হয়। বুধবার সকালে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৭ ক ধারামতে ভ্রাম্যমান আদালতে তার উক্ত রায় হয়।

উল্লেখ্য, গরু চুরির অভিযোগে রুবেলের বিরুদ্ধে জিআর ২৩৮/১৪ রাণীশংকৈল থানায় মামলা রয়েছে। ওই মামলার সে ওয়ারেন্টভুক্ত আসামী বলে থানা সুত্রে জানা যায়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম এ ব্যাপারে নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..