× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

রাণীশংকৈলের যাত্রী ছাউনিগুলো দখলদারদের কবলে

admin
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের যাত্রী ছাউনিগুলো দখলদারদের কবলে, প্রশাসন নির্বিকার যাত্রীরা হয়রানির স্বীকার,বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা।

সম্প্রতিকালে উপজেলার শিবদিঘী,মহিলা কলেজ গেট,বলিদ্বারা বাজার,বন্দর বাজার, কমরগঞ্জ বাজারের স্থাপিত যাত্রী ছাউনিগুলো ঘুরে ঘুরে দেখা যায় সবগুলোই দখলদারদের কবলে কেউ করছেন ফলের দোকান,কেউ করছেন চায়ের দোকান আবার কেউবা যাত্রী ছাউনি ভেঙ্গে গড়ে তুলেছেন দোকানপার্ট। সরকার যেখানে  মোটরপরিহবনসহ বিভিন্ন যাত্রীরা গাড়ীর জন্য অপেক্ষা করবেন বলে জনস্বার্থে যাত্রীছাউনিগুলো নির্মাণ করেছেন। শিবদিঘী যাত্রীছাউনিটি ২টি ফলের দোকানের কবলে এখানে কথা হয় ডিগ্রী কলেজের এইচএসসির ছাত্রী শিরিনের সাথে তাকে বই নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে কেন দাড়িয়ে আছেন প্রশ্ন করলে জবাবে বলেন, বাসের জন্য রামপুর যাবো যাত্রী ছাউনিতে বসেন না কেন প্রশ্নে বলেন, চোখে দেখতে পান না এগুলো দোকান হয়েছে বসবেন কথায় আর বসলেও বিভিন্ন ধরনের ছেলেরা আসে এখানে সিগারেট খাই এবং দোকানে খরচ করতে আসছে মর্মে মেয়েদের টিস্টাব করে।

একই অভিযোগ বন্দর, মহিলা কলেজগেটের যাত্রী ছাউনিসহ উপজেলার সমস্ত যাত্রী ছাউনিগুলো নিয়ে। এবংএ নিয়ে ক্ষোভ রয়েছে অভিভাবকসহ সচেতন মহলের। তারা এর জন্য দায়ী করছেন প্রশাসনকে,সচেতন মহলের বক্তব্য প্রশাসনের নাকের ডগায় যাত্রী ছাউনিগুলো দখল হলেও প্রশাসন নিরব কেন? দেখা যায়,বন্দর বাজার যাত্রীছাউনিটি চায়ের দোকান, মীরডাঙ্গী যাত্রীছাউনিটি ভেঙ্গে একটি শক্তিশালীমহল নির্মান করেছেন কয়েকটি দোকান যা মাসিক ভাড়া  দিয়েছেন। কমরগঞ্জের যাত্রী ছাউনিটিতে হয়েছে মুদির দোকান,বলিদ্বারা হয়েছে চায়ের দোকান,মহিলা কলেজগেটের যাত্রী ছাউনিটিও হয়েছে চায়ের দোকান।

যাত্রী ছাউনি দখলদারদের সাথে এ বিষয়ে কথা বলতে তারা সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, আপনাদের কোন কাজ নেই খালি এগুলো দেখে বেড়ান প্রশাসনের লোক যেখানে কিছু বলে না। আপনারা খালি খালি পেপার পত্রিকায় লেখে ভেজাল বাড়ান। আপনারা লেখলেই আমাদের জরিমানা লাগে তখন প্রশাসনের লোকদের দিতে হয় মোটা অংকের উৎকোচ। আপনারা লেখেন আর টাকা পাই ওরা।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসফাকুর রহমানের সাথে তার দপ্তর ও ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায় নি।


এ ক্যটাগরির আরো খবর..