× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

রাণীনগরে সিআইজি লিডার্স ট্রেনিং অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ- প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় নওগাঁর রাণীনগরে এক দিনব্যাপী সিআইজি লিডার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দিন ব্যাপী প্রাণি সম্পদ কর্মকর্তার সভাকক্ষে সিআইজি সমিতির কার্যক্রম গতিশীল করার লক্ষে ৬ টি সিআইজি সমিতির লিডার্সদের নিয়ে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলার কাশিমপুর-ডাঙ্গাপাড়া গরু হৃষ্ট-পুষ্ট করণ সিআইজি সমিতির ৫ জন, চকাদিন গাভী পালন সিআইজি সমিতির ৫ জন, চকমুনু-চককুতুব গরু হৃষ্ট-পুষ্ট করণ সিআইজি সমিতির ৫ জন, লোহাচুড়া গরু হৃষ্ট-পুষ্ট করণ সিআইজি সমিতির ৫ জন, ছয়বাড়িয়া-লোহাচুড়া গাভী পালন সিআইজি সমিতির ৫ জন, রাজাপুর গরু হৃষ্ট-পুষ্ট করণ সিআইজি সমিতির ৫ জন। মোট ৬ টি সমিতির ৩০ লিডার্স
প্রশিক্ষণ গ্রহন করেন।

এতে প্রশিক্ষণ প্রদান করেন, রাণীনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: আবু তালেব প্রাং, ভেটেরিনারী সার্জন ডা. আমিনুল ইসলাম, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. উজ্জল হোসেন, প্রশিক্ষণ সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি অফিসের পংকজ কুমার সরকার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..