× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে ভাইরাল শিশুর ছড়ানো মিথ্যাচারে অস্বস্তিতে জামায়াত-বিএনপি ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে -খোকন তালুকদার  কালকিনিতে বিএনপি নেতা মামুন বেপারীর পথসভা অনুষ্ঠিত কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল

রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন উপলক্ষে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিআরডিবি অফিস চত্বরে গিয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ হল রুমে পুরুষ্কার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জলিল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শহীদুল ইসলাম, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মফাখ্খর হোসেন খান পথিক, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধাসহ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..