× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

রাজৈরে সেচ্ছাসেবকলীগ নেতা লাঞ্ছিত,আহত ১০

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

মোঃফরহাদ শেখঃ মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোট গ্রহন শুরুর পূর্বে রাজৈর উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মিয়া ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আয়নাল শেখ সহ তিন-চার জন প্রবেশের সময় এক প্রার্থীর ৩/৪ জন কর্মী বাধা সৃষ্টি করায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

বাক বিতন্ডার এক পর্যায়ে তারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোতালেব মিয়ার সামনেই আয়নাল শেখকে বেদম মারপিট করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের চৌকস একটি টিম আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা, শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার জন্য সকল প্রস্তুতির কথা জানান।

পরে বেলা ১২টার মধ্যেই এই কেন্দ্রের শতভাগ ভোট প্রয়োগ করে ভোটাররা। তবে অন্য কেন্দ্রেগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। মোতায়ন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..